Home জাতীয় এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি।
জাতীয়বিএনপিরাজনীতি

এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি।

Share
Share

অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, জনগণের আস্থা পুনর্গঠন এবং টেকসই ভবিষ্যতের ভিত্তি রচনায় প্রয়োজন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা—এই মর্মে আগামী দিনের সরকার পরিচালনায় বিএনপি একটি সাহসী ও দূরদর্শী পরিকল্পনার ঘোষণা দিয়েছে ।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বুধবার দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাজেট (২০২৫–২৬) বিষয়ক বক্তব্য রাখেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগেই সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনের পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলসমূহ নির্বাচনের আগে এমন কর্মপরিকল্পনা ঘোষণা করে থাকে। বাংলাদেশেও বিএনপি সে ধরনের একটি সংস্কৃতি প্রবর্তনের উদ্যোগ নিচ্ছে।

এই ৬ মাসের পরিকল্পনার ভিত্তিতে একটি অ্যাকশন-ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে। বিএনপি জানিয়েছে, নতুন সরকার গঠনের পর তারা যে সুনির্দিষ্ট খাতগুলোতে কাজ করবে, তা আগেভাগেই স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরা হবে। যার মধ্যে প্রধান হবে কর্মসংস্থান অঙ্গীকার । জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপির প্রথম ও প্রধান অঙ্গীকার—কর্মসংস্থান সৃষ্টি। বিএনপি সরকার গঠন করলে প্রথম এক কোটি মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানানো হয়েছে।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য খসরু  বলেন – বিএনপি’র প্রধান অঙ্গীকার কর্মসংস্থান সৃষ্টি ।সরকার গঠন করলে এক কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করবে । বিএনপি অতীতে সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালীন উন্নয়ন নীতির একটি উল্লেখযোগ্য দিক ছিল – ‘শ্রমঘন শিল্প স্থাপন করা’। পাশাপাশি উদ্বৃত্ত শ্রমকে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া। এতে করে মানুষের নতুন নতুন কর্মের সংস্থান হয়েছে।

তিনি আরও বলেন , শুধু তা–ই নয় জনমানুষ এক শ্রমবাজার থেকে আরেক শ্রমবাজারে প্রবেশও করেছে। যেমন: পোশাকশিল্পের বিকাশের কারণে কৃষিনির্ভর গ্রামীণ শ্রমবাজার থেকে মানুষজন পোশাক কারখানার শহরের দিকে যেতে শুরু করে। সাধারণ মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি, শহুরে নতুন মধ্যবিত্ত শ্রেণির বিকাশ শুরু হয়। এর সরাসরি প্রভাব আমাদের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে লক্ষ করা যায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...