Home আন্তর্জাতিক একটি চিঠির দাম কেন ৫ কোটি টাকা ?
আন্তর্জাতিক

একটি চিঠির দাম কেন ৫ কোটি টাকা ?

Share
Share

রোববার, যুক্তরাজ্যের উইল্টশায়ারে অবস্থিত ‘হেনরি অলড্রিজ অ্যান্ড সন’ নিলাম ঘরে টাইটানিকের এক যাত্রীর লেখা চিঠি ৩ লাখ পাউন্ড (প্রায় ৪ লাখ মার্কিন ডলার) দামে বিক্রি হয়েছে।  বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি টাকা। কর্নেল আর্চিবাল্ড গ্রেসি টাইটানিক ডুবে যাওয়ার কয়েক দিন আগে  চিঠিটি লিখেছিলেন।

চিঠিটি সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে বলে নিলাম কর্তৃপক্ষের ধারণা ছিল। তবে প্রত্যাশার চেয়ে পাঁচগুণ বেশি দামে এটি বিক্রি হয়। চিঠিটি যিনি কিনেছেন, তার নাম প্রকাশ করা হয়নি। চিঠিটিকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

১৯১২ সালের ১০ এপ্রিল, সাউথ্যাম্পটন থেকে টাইটানিকে ওঠার পর কর্নেল গ্রেসি তার পরিচিত একজনকে উদ্দেশ করে এই চিঠি লেখেন। চিঠিতে তিনি লিখেছিলেন, পুরো যাত্রা শেষ না হওয়া পর্যন্ত তিনি টাইটানিকের প্রশংসা বা মতামত প্রকাশ করবেন না। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গ্রেসি তার কেবিন ‘সি৫১’ থেকে চিঠিটি লিখেছিলেন। ১১ এপ্রিল, আয়ারল্যান্ডের কুইন্সটাউনে জাহাজটি নোঙর করলে চিঠিটি পোস্ট করা হয়। চিঠির পোস্টমার্কে ১৯১২ সালের ১২ এপ্রিল তারিখ দেওয়া আছে।

টাইটানিক জাহাজটি সাউথ্যাম্পটন থেকে প্রায় ২ হাজার ২০০ যাত্রী ও ক্রু নিয়ে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু যাত্রাপথে উত্তর আটলান্টিক মহাসাগরে একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। ওই দুর্ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

কর্নেল গ্রেসি প্রথম শ্রেণির যাত্রী ছিলেন এবং দুর্ঘটনা থেকে জীবিত ফিরে এসেছিলেন। পরে তিনি  নিজের অভিজ্ঞতা নিয়ে ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’ নামে একটি বই লেখেন। বইটিতে তিনি উল্লেখ করেন, কীভাবে একটি লাইফবোটে উঠে প্রাণ বাঁচিয়েছিলেন। তবে তার সহযাত্রীদের অর্ধেকেরও বেশি ঠান্ডায় জমে মৃত্যুবরণ করেছিলেন।

গ্রেসি টাইটানিক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও শারীরিক আঘাত এবং হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। অবশেষে ১৯১২ সালের ডিসেম্বরে কোমায় চলে যাওয়ার দুই দিন পর তার মৃত্যু হয়।

নিলাম কর্তৃপক্ষের মতে, এর আগে টাইটানিক থেকে লেখা কোনো চিঠির জন্য এত উচ্চমূল্যে পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...