Home জাতীয় আইন-বিচার একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা – বাসার
আইন-বিচারগানচলচ্চিত্রজাতীয়টেলিফিল্মনাটকবিনোদনরাজনীতি

একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা – বাসার

Share
Share

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। আদালত সোমবার এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে।  প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনয়শিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে  নিজের মন্তব্য ব্যক্ত করে খায়রুল বাসার লিখেছেন, ‘উনি অভিনেত্রী, উনার কাজ অভিনয় করা। গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন; এই উনার কাজ। আমার ধারণা উনি রাজনীতি সচেতনও না এবং উনি কোন রাজনীতি করেনও না, এমনকি বিটিভিতে গিয়ে মায়া কান্নাও করেননি।’

তিনি আরও লিখেছেন, ‘তাহলে একটা সিনেমায় অভিনয় করাকে কেন্দ্র করে কেন এই হেনস্তা?  ওই সিনেমায় অভিনয়ের জন্য সকলকেই অডিশনে ডাকা হয়েছিল, অনেকেই অডিশন দিয়েছেন। যারা অডিশন দিয়ে সিলেক্টেড হয়েছেন তারাই অভিনয় করেছেন। এটা সিম্পল! এখানে কেউ রাজনীতি করতে যাননি। একটা সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করা কোন ক্রাইম (অপরাধ) না। যদি তাই হয় তবে নুসরাত ফারিয়ার সাথে অন্যায় হচ্ছে।’

প্রশ্ন তুলে খায়রুল বাসার  লিখেছেন, ‘শিল্পীদের যদি বর্তমান সরকার কোন রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? এই সরকার পরবর্তীতে অন্য সরকার তাদের হেনস্তা করবে এই মেনে হুকুমের দাস হবে? নাকি শিল্পীরা কখনোই কোন সরকারকর্তৃক রাষ্ট্রীয় আয়োজনের অংশ হবে না?’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...