Home জাতীয় এই নির্বাচন আমার শেষ নির্বাচন” — মির্জা ফখরুল
জাতীয়বিএনপিরাজনীতি

এই নির্বাচন আমার শেষ নির্বাচন” — মির্জা ফখরুল

Share
Share

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে। তালিকা প্রকাশের পর থেকেই মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের সমর্থকরা বিভিন্ন জেলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন।

এ প্রেক্ষিতে কর্মী-সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লেখেন,“যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন — ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।”

ফখরুল আরও জানান, মহান আল্লাহর রহমতে বিএনপি তাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে। তিনি বলেন,“আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা-কর্মীকে কৃতজ্ঞতা জানাই। প্রতিটি কর্মীর প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ — আজীবন আমার সঙ্গে থাকার জন্য।”

রাজনীতিতে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে তিনি উল্লেখ করেন,“আমি যখন ১৯৮৭ সালে সিদ্ধান্ত নিই রাজনীতিতে ফিরব, তখন আমার মেয়েরা খুব ছোট ছিল। আমার স্ত্রী তখন বুঝতেই পারেনি কতটা অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছি। মেয়েদের স্কুলে নেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া—সব কিছু সে একাই করেছে। একবার বড় মেয়ের অপারেশনের সময় আমি ঢাকার পথে ছিলাম, মসজিদে বসে দোয়া করছিলাম।”

সবশেষে বিএনপি মহাসচিব বলেন,“এ নির্বাচন আমার শেষ নির্বাচন! আপনারা সবাই আমার জন্য ও দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে জনগণের পাশে থাকব, ইনশাআল্লাহ।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...