Home আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন পাকিস্তানিরা
আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন পাকিস্তানিরা

Share
Share

 

কাশ্মীর ইস্যু ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যেই আত্তারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দ্রুত বাড়ছে পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার সংখ্যা। গত দুই দিনে ২৭২ জন পাকিস্তানি নাগরিক ভারতের মাটি ছেড়েছেন। আজ ২৭ এপ্রিল, পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্ধারিত সময়সীমার শেষ দিনে আরও কয়েক শ নাগরিক ভারত ছাড়বেন বলে ধারণা করা হচ্ছে।

ভারত সরকার ১২ ধরনের স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের আজকের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আগমনী ভিসা, ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিকতা, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, শিক্ষার্থী, ভিজিটর, দলবদ্ধ পর্যটক, তীর্থযাত্রী এবং দলবদ্ধ তীর্থযাত্রী ভিসাধারীরা।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শুধুমাত্র ২৫ এপ্রিল ১৯১ জন এবং ২৬ এপ্রিল ৮১ জন পাকিস্তানি নাগরিক সীমান্ত দিয়ে ভারত ত্যাগ করেছেন। একই সময়ে ৬২৯ জন ভারতীয় নাগরিক পাকিস্তান থেকে ফিরেছেন, যাদের মধ্যে ১৩ জন ছিলেন কূটনীতিক ও সরকারি কর্মকর্তা।

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তোলে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে। তবে উত্তেজনা চরমে পৌঁছালে ভারত ‘লিভ ইন্ডিয়া’ নোটিশ জারি করে, যার আওতায় পাকিস্তানি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়তে বলা হয়।

মহারাষ্ট্র রাজ্যে স্বল্পমেয়াদি ভিসাধারী পাকিস্তানিদের সংখ্যা সবচেয়ে বেশি—প্রায় এক হাজার। তাঁদের মধ্যে অনেকেই এখন ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে যারা দীর্ঘমেয়াদি ভিসায় রয়েছেন, তারা আপাতত এই নির্দেশনার বাইরে থাকছেন।

অন্যদিকে, সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গত তিন রাত ধরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

চলমান এ উত্তেজনা দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...