Home জাতীয় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান।
জাতীয়বিএনপিরাজনীতি

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জোবাইদা রহমান।

Share
Share

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জানা গেছে, ঈদুল আজহা উদযাপন করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডনে যাচ্ছেন। সেখানে তিনি স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের সান্নিধ্যে সময় কাটাবেন।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছিলেন ডা. জোবাইদা রহমান। ওইদিন সকাল ১০টা ৪০ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এদিকে, হাইকোর্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন। ২৮ মে, বুধবার রায় আসে। এর আগে ২০২৩ সালের আগস্টে একই মামলায় তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। পরবর্তীকালে ২০২৪ সালের ৫ আগস্টের পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আপিলের শর্তে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়।

দেশে ফিরে ১৩ মে জুবাইদা রহমান হাইকোর্টে আপিলের অনুমতি চান। বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ ১৪ মে তার জামিন মঞ্জুর করে এবং একইসঙ্গে সাজা বাতিলের আবেদনের শুনানি গ্রহণ করে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...