Home জাতীয় আইন-বিচার ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে সবার ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
আইন-বিচারজাতীয়

ঈদে পরিবহনে ডাকাতি এড়াতে সবার ছবি তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

Share
Share

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ঈদযাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহনের প্রতিটি স্টপেজ থেকে উঠানো সব যাত্রীর ছবি তুলতে হবে । মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এবং বাস মালিক সমিতির প্রতিনিধিরা বসেছিলাম। গতবার সবাই নির্বিঘ্নে ইদযাত্রা করতে পেরেছে। এটা আপনারাও প্রচার করেছেন। আমরা আশা করছি, এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।

গতবার তারা যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়ায় নিয়েছিল, কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় নির্ধারিত ভাড়া নেয়নি। এবার যেন আসা এবং যাওয়ার পথে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয় সেজন্য আমরা বসেছিলাম। মালিকপক্ষ সম্মত হয়েছে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হবে না।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক সময় আমরা দেখেছি ঈদের মৌসুমে যে সমস্ত ড্রাইভার দক্ষ না তাদেরকেও বাস চালাতে দেওয়া হয়। কিন্তু আমরা তাদের অনুরোধ করেছি অদক্ষ ড্রাইভাররা কোনোভাবেই যেন বাস চালাতে না পারে। তাদের বাস চালাতে দিলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, যাত্রীর ছদ্মবেশে অনেক সময় ডাকাত বাসে ওঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি নেওয়া হবে।

বাসের প্রথম স্টপেজ থেকে শেষে স্টপেজ পর্যন্ত যারা উঠবে সবার ছবি নিতে হবে। ধরেন, আমিন বাজারে যাত্রী উঠানো বন্ধ হবে, সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করে দিতে হবে। কিছু বাস আছে সাভারেও যাত্রী ওঠায়। তাদেরকে সাভার থেকেও ছবি তুলতে হবে।
প্রতিটি বাসে তিনজন করে লোক থাকবে। যদি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...