Home জাতীয় ঈদযাত্রায় বাসের আগাম টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে
জাতীয়

ঈদযাত্রায় বাসের আগাম টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে

Share
Share

সামনে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে আজ শুক্রবার থেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকেই অনেকেই টিকিট সংগ্রহ করেছে।

২৯ মে ও পরবর্তী দিনের টিকিট পাওয়া যাচ্ছে আজ থেকে। এই অগ্রিম টিকিট বিক্রি চলবে ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ।

বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ, গত ১৪ মে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান।

তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

এসি বাসের ভাড়া নিয়ে সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...