Home আন্তর্জাতিক ইসরায়েল ‘ক্যান্সারের টিউমার’ একে উচ্ছেদ করা প্রয়োজন: আয়াতুল্লাহ খামেনি
আন্তর্জাতিক

ইসরায়েল ‘ক্যান্সারের টিউমার’ একে উচ্ছেদ করা প্রয়োজন: আয়াতুল্লাহ খামেনি

Share
Share

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলকে ‘বিপজ্জনক ক্যান্সারের টিউমার’ বলে আখ্যা দিয়ে, এটিকে দ্রুত ‘উচ্ছেদ করা’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ।

শনিবার তেহরানে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় ইরানীয় শীর্ষ নেতৃত্ব সম্পর্কে করা তার মন্তব্যগুলোকে “লজ্জাজনক ও অসম্মানজনক” হিসেবে উল্লেখ করেছেন ।  তিনি বলেন, “ট্রাম্প এমন ভাষায় কথা বলেছেন, যা তাঁর নিজের জন্য লজ্জার পাশাপাশি পুরো আমেরিকান জাতির জন্য অপমানজনক” । অনুষ্ঠানে খামেনি আরও বলেন, ‘ওই মন্তব্যগুলো এতই নীচু মানের ছিল, সেগুলোর জবাব দেওয়ারও দরকার নেই।’

খামেনি অভিযোগ করে বলেন , ট্রাম্প “শান্তি” নিয়ে কথা বললেও বাস্তবে  ফিলিস্তিনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযান চালাতে  ইসরায়েলকে  সহযোগিতা করছে এবং গাজার বীভৎস হত্যাকাণ্ডকে সমর্থন করে আসছে।

এর আগে ট্রাম্প তাঁর মধ্যপ্রাচ্য সফরে ইরানের শাসকদের ‘দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর’ বলে মন্তব্য করেছেন । এ ছাড়া তিনি দাবি করে বলেন , ইরানের ‘সবুজ পশুচারণ এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে’। ইরানিরা প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে। এই বক্তব্যের পরই ইরান থেকে এমন প্রতিক্রিয়া এলো।

রয়টার্স জানিয়েছে খামেনির এ বক্তব্য , ইরানের কঠোরপন্থি শিবিরের মধ্যে ব্যাপক সমর্থন পাচ্ছে, কারণ এই শিবির ট্রাম্পের “প্রচারণা” ও “ইসরায়েল সমর্থন” কে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে ।

ইরানের শীর্ষ নেতারা মনে করছে, ট্রাম্পের কর্মকাণ্ড গাজায় “মানুষ হত্যা” এবং “গণহত্যা”কে উৎসাহিত করছে; ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহলে ইসরায়েল-গাজা সংঘাত, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য ও পারমাণবিক আলোচনাসহ বহুবিধ ইস্যুতে এই উত্তেজনা নতুন মাত্রা যোগ করেছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...