Home আন্তর্জাতিক ইসরায়েল আরও ৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে
আন্তর্জাতিক

ইসরায়েল আরও ৯৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৯৭ জন ফিলিস্তিনি । আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ। বার্তাসংস্থা আনাদুলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়। এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ৩৩০ জনেরও বেশি ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে নিহত হয়েছেন ৫৪ হাজার ৬০৭ ফিলিস্তিনি । বুধবার মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ৯৭টি মরদেহ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে , আহত অবস্থায় চিকিৎসা নিয়েছেন আরও ৪৪০ জন। ফলে আহতের সংখ্যা দাঁড়িয়েছে মোট এক লাখ ২৫ হাজার ৩৪১ জনে।

এদিকে বুধবার গাজায় যুদ্ধবিরতি এবং অবাধ মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়েছে। তবে এই উদ্যোগ ভেস্তে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...