Home আন্তর্জাতিক ইসরায়েলে ২০ মিনিটে আঘাত হেনেছে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র
আন্তর্জাতিক

ইসরায়েলে ২০ মিনিটে আঘাত হেনেছে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র

Share
Share

ইসরায়েলে ২০ মিনিটের মধ্যে কমপক্ষে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জর্ডানের সংবাদমাধ্যম রয়া নিউজ এ তথ্য জানিয়েছে।

মধ্যরাতের পরপরই মধ্য ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে শুরু হয় ক্ষেপণাস্ত্র বৃষ্টি। ইসরায়েল ও ইরানের সূত্রের বরাতে বলা হয়েছে, ২০ মিনিটের মধ্যে ৩০টি ইরানি ক্ষেপণাস্ত্র বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘যুদ্ধ শুরু’র ঘোষণা এবং ইসরায়েলিদের প্রতি ‘কোনো দয়া না দেখানোর’ আহ্বান জানানোর পরপরই ইরান, ইসরায়েলে দুই দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মঙ্গলবার (১৭ জুন) মধ্যরাতে এবং বুধবার (১৮ জুন) ভোরে সেসব হামলায় ইসরায়েলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, পরপর এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্য ইসরায়েলের একটি পার্কিং লটে আগুন লেগে যায়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য গাড়ি।

এ হামলায় ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন-এর ১১তম ধাপ পরিচালিত হয়েছে। অধিকৃত অঞ্চলের আকাশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছে ইরানি বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...