Home আন্তর্জাতিক ইসরায়েলের ৩১ হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইরান
আন্তর্জাতিক

ইসরায়েলের ৩১ হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইরান

Share
Share

মাত্র ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের বুক চিরে ইরান ভয়ঙ্কর বার্তা দিয়েছে। মেহের নিউজের বরাতে জানা গেছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলের ভেতরে ধ্বংস হয়েছে কমপক্ষে ৩১ হাজার ভবন এবং ৪ হাজার যানবাহন। বিশ্লেষকরা এ হামলাকে বলছেন, ‘ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় পরিমাণ অবকাঠামো ধ্বংসের ঘটনা’।

১৩ জুন সংঘাতের সূত্রপাত ঘটে, যখন ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরই জবাবে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ চালায়। ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রতিশোধ নেয় ইহুদি রাষ্ট্রটির উপর।

এদিকে, ইসরায়েলকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ২২ জুন ইরানের নাতানজ, ফোরদো ও ইসফাহান এলাকার পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরই জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান। এই হামলা ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটির ওপর ইরানের সরাসরি আঘাত।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাতারের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা কমেনি। এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি বলেন, “যে ব্যক্তি ইসলামের শীর্ষ নেতা বা ধর্মীয় প্রতীককে হুমকি দেয়, সে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ট্রাম্প ও নেতানিয়াহু ‘ঈশ্বরের শত্রু’।”

ফতোয়ায় বলা হয়েছে- মুসলিম উম্মাহকে এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তাদের কোনো প্রকার সহযোগিতা বা সমর্থন ইসলাম বিরোধী এবং হারাম। এমনকি, ইসলামবিরোধী কর্মকাণ্ডে যারা যুক্ত তাদের মৃত্যুদণ্ড, অঙ্গচ্ছেদ, অথবা নির্বাসন দেয়ার কথা বলা হয়েছে।

আয়াতুল্লাহ নাসের আরও বলেন, “এই দুই শত্রু যদি ইসলামী নেতৃত্বকে হুমকি দেয়, তবে তা পুরো মুসলিম জাহানকে হুমকি দেয়। যারা এসব অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে অংশ নেবেন, তারা আল্লাহর রাস্তায় লড়াইরত মোজাহেদ হিসেবে বিবেচিত হবেন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...