Home আন্তর্জাতিক ইসরায়েলের বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা

Share
Share

ইয়েমেনের হুতি যোদ্ধারা আবারো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বিমানবন্দরে । বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তেল আবিবের কাছে বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি জোলফাগার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

তিনি বলেন, সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্রটি। এর ফলে ইসরায়েলের ৩০০ টিরও বেশি ছোটবড় শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে, যার ফলে আশ্রয়কেন্দ্রে ছুটে যান লক্ষাধিক ইহুদি এবং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

সারি প্রতিশ্রুতি দিয়েছেন, গাজার ওপর সংঘটিত গণহত্যার প্রতিবাদে হুথিরা ইসরায়েল এবং রেড সাগরের ইসরায়েল-সংযুক্ত নৌযান লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত রাখবে।

টাইমস অব ইসরায়েল বলেছে, জেরুজালেম থেকে দেখা গেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের দিকে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
সূত্র: আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...