Home আন্তর্জাতিক ইসরায়েলি সহিংসতা যেন থামছেই না, নিহত হয়েছে আরও ৪৩ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

ইসরায়েলি সহিংসতা যেন থামছেই না, নিহত হয়েছে আরও ৪৩ ফিলিস্তিনি

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকায়  দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় শেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৪০ ফিলিস্তিনি।আহত হয়েছেন আরও দুই শতাধিক বেসামরিক মানুষ।  বার্তাসংস্থা আনাদুলো মঙ্গলবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আনা হয়েছে ৪০টি মরদেহ। একই সময়ে আহত হয়েছেন ২০৮ জন, ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৯০১ জনে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল হামলা শুরু করে গাজায় । হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৪ হাজার ৫১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু।

গাজার মিডিয়া অফিস আগেই জানিয়েছে, ইসরায়েলি সেনারা উত্তর গাজার এক হাজারেরও বেশি বাড়িঘর পুরোপুরি বা আংশিক ধ্বংস করেছে। পাশাপাশি, ওই এলাকার ৩ লাখেরও বেশি বাসিন্দাকে গাজা সিটির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে তাদের আশ্রয় দেওয়ার মতো প্রয়োজনীয় অবকাঠামোই নেই।

জাতিসংঘের মতে, দখলদার ইসরায়েলের নির্বিচার আক্রমণের কারণে বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি।  অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...