Home আন্তর্জাতিক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে নিয়েছেন সিরিয়ান নাগরিক
আন্তর্জাতিক

ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে নিয়েছেন সিরিয়ান নাগরিক

Share
Share

গ্রিসে এক ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, গ্রিসের সমুদ্র সৈকতে ঘুরতে আসা ওই ইসরায়েলির কান ছিড়ে ফেলেন সিরিয়ান এক নাগরিক।

ইসরায়েলি নাগরিক স্টাভ বেন-সুসান ওই সিরিয়ানকে নিয়ে বর্ণবৈষম্যমূলক কথা বলায় ইসরাইলি গ্রিস পুলিশ উলটো তাকেই আটক করেছে বলে তেল-আবিব ভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে।

গ্রিসের একটি হাসপাতাল থেকে ওই ইসরায়েলি পর্যটক সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে গিয়েছিলেন। ওই সময় অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে তিনি ও তার স্ত্রী কথা বলছিলেন। তখন এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং ‘ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, আমি হামাস’ এমন স্লোগান দিতে থাকেন।

এক পর্যায়ে ওই সিরিয়ান ব্যক্তি তাদের ওপর বালু ছুড়ে মারলে তাকে ধাক্কা দেন তিনি। এরপর নিরাপত্তা কর্মীরা এসে তাদের ছাড়িয়ে ওই সিরিয়ানকে সৈকত থেকে সরিয়ে দেন।

স্টাভ বেন-সুসান আরও বলেছেন, এর এক ঘণ্টা পর স্ত্রীকে নিয়ে একটি বাথরুম থেকে বের হন। তখন দেখতে পান ওই সিরিয়ান তাদের কাছে আসছেন এবং তার স্ত্রীর ওপর হামলা চালাতে যাচ্ছিলেন। হামলায় বাধা দিতে গেলে তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলে ওই ব্যক্তি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...