Home আন্তর্জাতিক ইসরায়েলি কারাগারে অ্যাসিড নিক্ষেপসহ ভয়াবহ নির্যাতনের শিকার ফিলিস্তিনি
আন্তর্জাতিক

ইসরায়েলি কারাগারে অ্যাসিড নিক্ষেপসহ ভয়াবহ নির্যাতনের শিকার ফিলিস্তিনি

Share
Share

ইসরায়েলের সেনা হেফাজতে থাকার সময় অ্যাসিডসহ বিভিন্ন দাহ্য রাসায়নিক পদার্থ দিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ফিলিস্তিনি বন্দি মোহাম্মদ আবু তাবিলা। সম্প্রতি মুক্তি পাওয়ার পর স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।
আবু তাবিলা জানান, ২০২৩ সালের অক্টোবরে গাজা আগ্রাসনের পর ইসরায়েলি বাহিনী তাঁকে অপহরণ করে। এরপর পশ্চিম তীরের বিভিন্ন জায়গায় নিয়ে নির্মম নির্যাতন চালানো হয়। তাঁকে একটি বাড়িতে বন্দি রেখে শরীরে অ্যাসিড, ক্লোরিন ও অন্যান্য রাসায়নিক ছুড়ে মারা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় এবং চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, সেনারা কাপড় দিয়ে তাঁর চোখ শক্ত করে বেঁধে রাখত, যাতে রাসায়নিকের জ্বালা আরও বাড়ে। মারধরের সময় তাঁর চোখেও আঘাত করা হতো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তাঁকে দেড় মাস আটক রাখা হয়, এরপর আহত অবস্থায় আল-রামলা হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁকে berুখ্যাত ওফার সামরিক কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগেও ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দিরা ব্যাপক নির্যাতনের অভিযোগ তুলেছেন। কারাগারে তাঁদের হাতকড়া ও শিকলবন্দি করে রাখা হয়, ঘুম, খাওয়া ও শৌচাগারের সময়ও বাঁধন খোলা হয় না। সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, বন্দিদের অস্ত্রের মুখে অপমানজনক কাজ করতে বাধ্য করা হচ্ছে।
ফিলিস্তিনিরা ইসরায়েলের এই অমানবিক নির্যাতনের আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩০০ নির্বাচনী আসন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: পঞ্চগড়ে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়— ভৌগোলিক অবস্থানের মতোই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। রংপুর বিভাগের এই জেলায় রয়েছে দুটি সংসদীয়...

জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন জয়

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্প্রতি এক বক্তব্যে জুলাই আন্দোলনে প্রাণহানির প্রসঙ্গে মন্তব্য করে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।...

Related Articles

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...