Home আন্তর্জাতিক ‘ইরানে বিস্ফোরণের দায় ইসরায়েলের’
আন্তর্জাতিক

‘ইরানে বিস্ফোরণের দায় ইসরায়েলের’

Share
Share

গত শনিবার (২৬ এপ্রিল) ইরানের আব্বাসের শহিদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জন নিহত ও ১২০০ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

তেহরান বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত করছে । মধ্যপ্রাচ্যে দেশটির প্রধান প্রতিপক্ষ ইসরায়েল যদিও বিবৃতির মাধ্যমে বিস্ফোরণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে।

তবে, এবার ইরানে এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির একজন সংসদ সদস্য। স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন, এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের।

তিনি দাবি করেছেন, পূর্ব পরিকল্পিতভাবে কনটেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণ কোনো দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই সংসদ সদস্যের।

এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ছোট একটি আগুন থেকেই এই বিস্ফোরণ হয়েছে। তবে ঠিক কোথায় থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...