Home আন্তর্জাতিক ইরানের বন্দরে ভ’য়াবহ বি’স্ফোরণে নি’হত ৫, আহত সাত শতাধিক
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইরানের বন্দরে ভ’য়াবহ বি’স্ফোরণে নি’হত ৫, আহত সাত শতাধিক

Share
Share

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাত শতাধিক মানুষ এতে আহত হয়েছেন । স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার পর বিস্ফোরণে বন্দরটি কেঁপে ওঠে। খবর আলজাজিরা ও তেহরান টাইমস

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলি বের হচ্ছে। অন্যান্য ভিডিওতে ক্ষতিগ্রস্ত ভবন এবং গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। ওই সময় অনেকে ক্ষতিগ্রস্ত ভবন বা গাড়ি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।
ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করছেন বন্দরের রাসায়নিকের কন্টেইনারগুলোর নিম্নমানের মজুদ ব্যবস্থাকে।

তিনি বলেন, ‘কন্টেইনারের ভেতরের রাসায়নিকই বিস্ফোরণের কারণ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার ডিরেক্টর জেনারেল বন্দরটিতে গিয়ে সতর্কতা দিয়ে এসেছিলেন। সম্ভাব্য বিপদের কথাও তিনি তুলে ধরেছিলেন।’

স্থানীয় একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, বন্দরে থাকা বেশ কয়েকটি কন্টেইনারে বিস্ফোরণ হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠাচ্ছেন।

বিস্ফোরণে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণ এলাকা থেকে ট্রাকগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে বিপজ্জনক পণ্য ও রাসায়নিকও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিস্ফোরণের শব্দে কয়েক কিলোমিটার দূরের জানালাও ভেঙে গেছে। ফার্স নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস থেকে ২৬ কিলোমিটার দক্ষিণের কেশম দ্বীপ থেকেও শব্দ শোনা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি ইরানের সবচেয়ে আধুনিক সামুদ্রিক বন্দর। যা হোরমোজগানের প্রাদেশিক রাজধানী বন্দর আব্বাস থেকে ২৩ কিলোমিটার পূর্বে এবং হরমুজ প্রণালীর উত্তর দিকে অবস্থিত। যেখান দিয়ে পৃথিবীর মোট উৎপাদিত তেলের পাঁচ ভাগের এক ভাগ পরিবহণ হয়ে থাকে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বন্দর আব্বাসের উপকণ্ঠে অবস্থিত শহীদ রাজি বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি ইরানের অন্যতম প্রধান কনটেইনার শিপমেন্ট সুবিধা, যেখানে প্রতিবছর প্রায় ৮ কোটি টন (৭২.৫ মিলিয়ন মেট্রিক টন) পণ্য সামগ্রী পরিচালিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...