Home আন্তর্জাতিক ইরানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান
আন্তর্জাতিক

ইরানের প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান

Share
Share

পাকিস্তান ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে যেয়ে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। বুধবার (১৮ জুন) এক টেলিফোন আলাপে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তার দেশের সমর্থনের কথা জানান।

এসময় ইরানের স্থাপনা, অবকাঠামো, পারমাণু স্থাপনা, আবাসিক এলাকা, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র এবং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওপর সর্বশেষ ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

প্রায় ১ সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের এই যুদ্ধ পরিস্থিতিতে তৃতীয় কোনো দেশের অংশগ্রহণ বিশ্বকে এক বিপর্যয়ের মুখে ঠেলে দেবে বলে সতর্ক করেছে রাশিয়া।

আর এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দেশ ইরানে হামলা চালাতেও পারেন আবার নাও পারে। এ ব্যাপারে এখনও কেউ কিছু জানে না। তিনি বলেন, তার সাথে আগেভাগে আলোচনা করলে ইরানের বিপদ কম হতো। এখন সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।

অপরদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের ডাক প্রত্যাখ্যান করেছেন। এক বিবৃতিতে আয়াতুল্লাহ বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান মেনে নেবে না তার দেশ ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...