Home আন্তর্জাতিক ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে ইসরায়েল
আন্তর্জাতিক

ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা, কাঁপছে ইসরায়েল

Share
Share

ইসরায়েল ও ইরানের মধ্যে টানা সপ্তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলছে। ইরানের ফার্স ও তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, আবারো নতুন করে ইসরায়েলের ওপর সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ খবরে বলা হয়েছে, তেল আবিব ও জেরুজালেমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র।

টাইমস অব ইসরায়েল লিখেছে, ইরানি হামলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের বিরশেবা শহরের একটি হাসপাতালে আঘাত হেনেছে।

প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় আহত হয়েছেন কয়েকজন এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়েছে।

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের রামাত গান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে। শুধু সোরোকা হাসপাতাল নয়, ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ইরানের এই হামলায় ইসরায়েলে আহত হয়েছেন অন্তত ৩০ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...