Home আন্তর্জাতিক ইরাকে শপিংমলে অগ্নিকাণ্ডে, নিহত ৬০
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইরাকে শপিংমলে অগ্নিকাণ্ডে, নিহত ৬০

Share
Share

পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপারমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছে কমপক্ষে ৬০ জন এবং নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশ সূত্র সংবাদসংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।

কুত শহরের এক স্বাস্থ্য কর্মকর্তা বৃহস্পতিবার (১৭ জুলাই) বলেন, আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, কিন্তু একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নগর কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে বলেন, আগুনের ধ্বংসাবশেষের নিচে আরও মরদেহ রয়েছে যা এখনও উদ্ধার করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কুটের একটি পাঁচ তলা ভবনে রাতভর আগুন জ্বলছে, যেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

ওয়াসজিৎ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, একটি হাইপার মার্কেট এবং একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। তখন মানুষ রাতের খাবার এবং কেনাকাটা করছিল।
আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...