Home আন্তর্জাতিক ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েল হামলা চালিয়েছে

Share
Share

ইয়েমেনের তিনটি বন্দর এবং একটি বিদ্যুৎকেন্দ্রে হুতি লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আজ সোমবার ভোরে এ তথ্য জানিয়েছে। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় এক মাস পর ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। কারণ, হুতিরা বারবার ইসরায়েলের ওপর আক্রমণ করছিল।

হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি হামলা প্রতিহত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদায় ইসরায়েলি হামলার ফলে অচল হয়ে গেছে প্রধান বিদ্যুৎকেন্দ্র। এতে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভি জানিয়েছে, হোদেইদায় একের পর এক হামলা চালিয়েছে ইসরায়েল। এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করেছিল।

ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে । হুতিরা ২০২৩ সালের শেষ দিকে এই জাহাজটি দখল করেছিল।

২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল এবং লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে বলে হুতি জানিয়েছে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন—যা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর দৃষ্টিতে শুধু একটি ক্ষমতা বদলের লড়াই...

দাঁড়িপাল্লায় ভোট দিলে ‘জান্নাত অবধারিত’ – জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এ আর হাফিজ উল্যার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তীব্র আলোচনা...

Related Articles

বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে বন্দুক হামলায় নিহত দুই শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটি–এর একটি ছাত্রাবাসে বন্দুক হামলার ঘটনায় দুই শিক্ষার্থী...

দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি : ইভার্স ইজাবস

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, দুপুর পর্যন্ত আমরা...

ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু

খুলনা-২ আসনের খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে...

আজ বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে...