Home আন্তর্জাতিক ‘ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই’
আন্তর্জাতিক

‘ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ নেই’

Share
Share

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে আবারও চাপা উত্তেজনা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবার দাবি করছে, তাকে নিয়ে অনিশ্চয়তা এখন বিপজ্জনক সীমায় পৌঁছেছে। তার ছেলে কাসিম খান অভিযোগ করেছেন, টানা ৮৪৫ দিন কারাবাসের পর গত ছয় সপ্তাহ ধরে ইমরান খানকে একা একটি ডেথ সেলে রাখা হয়েছে, যেখানে পরিবারের কোনো সদস্যই প্রবেশ করতে পারছেন না। আদালতের আদেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ। কাসিমের কথায়, বাবার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই, এমনকি তিনি জীবিত আছেন—তারও কোনো প্রমাণ তারা পাচ্ছেন না। তিনি এটিকে নিরাপত্তার অংশ নয়, বরং তার অবস্থার তথ্য গোপন করার সিদ্ধান্ত বলে মনে করছেন।

পরিবারের আহ্বান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে—এই বিচ্ছিন্নতা বন্ধ করতে হবে এবং অবিলম্বে ইমরান খানের সুস্থতার প্রমাণ জনসমক্ষে আনতে হবে। কেবল কাসিম নয়, ইমরান খানের বোন নুরিন নিয়াজিও অভিযোগ করেছেন, দেশে সেন্সরশিপ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক বা ভয় দেখিয়ে চুপ করানো হচ্ছে। তার মতে, পরিচিত কয়েকজন সাংবাদিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আবার যাদের অপরাধী ভাবা হচ্ছে তাদের পাসপোর্ট ও সম্পদও আটকে দেওয়া হচ্ছে।

পিটিআই নেতৃত্বও একই আশঙ্কা প্রকাশ করেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি ইমরান খানের সঙ্গে দেখা করতে টানা আটবার ব্যর্থ হয়েছেন। সর্বশেষ তিনি আদিয়ালা জেলের সামনে অবস্থান নিলেও পুলিশ তাকে ফটকে পৌঁছাতে দেয়নি। তার অভিযোগ, আদালতের আদেশ অমান্য করে খানের পরিবার, আইনজীবী ও চিকিৎসকদেরও সরাসরি নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে। অন্য নেতারা, যেমন জুলফি বুখারি ও মেহর বানো কুরেশি, সরকারের কাছে স্পষ্ট বিবৃতি চেয়েছেন এবং অবিলম্বে সাক্ষাতের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে জেল কর্তৃপক্ষ পুরো অভিযোগপত্রই বাতিল করেছে। তাদের দাবি, ইমরান খান সুস্থ আছেন, তাকে কোথাও সরানো হয়নি এবং কোনো জরুরি চিকিৎসা প্রয়োজন হয়নি। তবে এই সরকারি ব্যাখ্যার বিপরীতে অনলাইনে ভেসে বেড়াচ্ছে নানা গুজব। বিদেশি কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দাবি করছে, ইমরান খান আর বেঁচে নেই—যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ নেই, কোনো নির্ভরযোগ্য সংস্থা নিশ্চিতও করেনি।

গুজব আরও বেড়েছে খানের তিন বোন—নুরিন নিয়াজি, আলীমা খান ও উজমা খানের অভিযোগে। তারা জানান, জেলের বাইরে শান্তিপূর্ণভাবে অবস্থান করার সময় পুলিশ স্ট্রিটলাইট নিভিয়ে ‘পরিকল্পিত হামলা’ চালায়। নুরিনের বক্তব্য, তাকে চুল ধরে টেনে ফেলা হয় এবং তিনি আঘাত পান। পরিবার গত এক মাসেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি।

আদিয়ালা জেল তত্ত্বাবধান করে পাঞ্জাব সরকার, যার নেতৃত্বে মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। তিনি দাবি করেছেন, ইমরানের সাক্ষাৎ–সংক্রান্ত সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই। অন্যদিকে ইমরান খান পূর্বেও অভিযোগ করেছিলেন, জেলের কার্যক্রমের নিয়ন্ত্রণ হাতে রেখেছেন একজন সেনা কর্নেল। সব মিলিয়ে পাকিস্তানের রাজনৈতিক উত্তাপ আরও ঘনীভূত হচ্ছে, আর কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে একটি প্রশ্ন—সাবেক এই প্রধানমন্ত্রীর বর্তমান অবস্থান ঠিক কী।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পর্যটক বরণে প্রস্তুত জাফলং, বিছনাকান্দি, পান্তুমাই ও রাতারগুল পর্যটন কেন্দ্র

আজিজুর রহমান, গোয়াইনঘাট | পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের আতিথেয়তায় বরণ করে নিতে প্রস্তুত সিলেটের গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির অপার...

আর্তমানবতার সেবায় বিএনপি সবসময় পাশে আছে: কয়েস লোদী

সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের...

Related Articles

গালিবাফের সতর্কতা: মার্কিন ট্রেজারি বন্ডই লক্ষ্যবস্তু

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন সামরিক বাজেটকে অর্থায়নকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে...

ইরানের পররাষ্ট্রমন্ত্রী: হরমুজ প্রণালি ‘বন্ধ নয়’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও মন্তব্য করেছেন। সামাজিক...

ইরান যুদ্ধকে ইচ্ছাকৃত বলছেন দুই-তৃতীয়াংশ মার্কিন নাগরিক

যুক্তরাষ্ট্রে পরিচালিত এক জরিপে দেখা গেছে, অধিকাংশ মার্কিন নাগরিক মনে করছেন ইরান–এর...

তৃতীয়বার ব্ল্যাকআউটে অচল কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড

যুক্তরাষ্ট্রের তেল অবরোধ ও দীর্ঘদিনের জরাজীর্ণ অবকাঠামোগত সংকটের মধ্যে শনিবার দেশজুড়ে বিদ্যুৎ...