Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১, উদ্ধার হয়েছে ৭
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১, উদ্ধার হয়েছে ৭

Share
Share

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে খারাপ আবহাওয়ার মধ্যে ১০ জন স্থানীয় সরকারি কর্মকর্তাসহ ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয়েছেন ১১ জন। এ ছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৭ জনকে। মঙ্গলবার (১৫ জুলাই) ঘটনাস্থলে দেশটির উদ্ধারকারী সংস্থা উদ্ধার অভিযান শুরু করে।

এর আগে সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নৌকাটি মেন্টাওয়াই দ্বীপপুঞ্জের সিকাকাপ শহর থেকে তুয়াপেজাত শহরের দিকে রওনা হয়েছিল।

উদ্ধারকারী সংস্থার প্রধান রুদি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো দুর্ঘটনাস্থল ঘিরে সার্চ অপারেশন চালিয়ে সব নিখোঁজকে উদ্ধার করা।’

দুর্ঘটনার নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও, ইন্দোনেশিয়ার প্রায় ১৭,০০০ দ্বীপ নিয়ে গঠিত এ দ্বীপপুঞ্জে প্রায়ই ঘটে নৌদুর্ঘটনা । এর পেছনে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও খারাপ আবহাওয়া অন্যতম কারণ বলে মনে করা হয়।

এর আগে বালির উপকূলে গত ৩ জুলাই ৬৫ জন যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত ১৮ জন মারা যান। মার্চ মাসে আরও একটি নৌকা ডুবে নিহত হন এক অস্ট্রেলিয়ান নারী এবং আহত হন একাধিক ব্যক্তি। ২০১৮ সালে সুমাত্রা দ্বীপের একটি আগ্নেয়গিরির হ্রদে ফেরি ডুবে মৃত্যু হয় ১৫০ জনেরও বেশি মানুষের।
সূত্র: আল জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...