Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩ যাত্রী
আন্তর্জাতিকদুর্ঘটনা

ইন্দোনেশিয়ায় অর্ধশতাধিক আরোহী নিয়ে ফেরিডুবি, নিখোঁজ ৪৩ যাত্রী

Share
Share

ইন্দোনেশিয়ার বালির কাছে যাত্রীবাহী একটি ফেরি ডুবে যাওয়াতে নিখোঁজ রয়েছেন ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রীর মধ্যে ৪৩ জন। নিখোঁজদের উদ্ধার করতে উত্তাল সমুদ্রে ঢেউয়ের মধ্যে উদ্ধারকারীরা রাতভর অনুসন্ধান চালিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, ‘কেএমপি তুনু প্রত্যমা জয়া’ নামের ফেরিটি গত বুধবার রাতের দিকে পূর্ব জাভার কেটাপাং বন্দর থেকে ছাড়ার প্রায় ৩০ মিনিট পরই ডুবে যায়। ফেরিটি বালির গিলিমানুক বন্দরের দিকে যাচ্ছিল, যা প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ফেরিটিতে মোট ৫৩ জন যাত্রী ছিল, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। যানবাহনগুলোর মধ্যে ১৪টিই ট্রাক।

খবর পাওয়া গিয়েছে, ফেরিডুবির এই ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২ জনের মরদেহ। জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে, যাদের অনেকেই দীর্ঘ সময় ঢেউয়ের মধ্যে ভেসে থাকার পর অচেতন হয়ে পড়েন।

বানিউওয়াঙ্গির পুলিশ প্রধান রামা সম্তামা পুত্র জানান, ভুক্তভোগীদের উদ্ধারের সময় সাগরে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় দুই মিটার (৬.৫ ফুট)। ৯টি নৌযান উদ্ধারে অংশ নিয়েছে , যার মধ্যে রয়েছে দুইটি টাগ বোট ও দুইটি রাবার বোটও। ইন্দোনেশিয়া ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত হওয়ার কারণে এখানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার অন্যতম উপায় ফেরি তবে প্রায়ই এ ধরনের নৌ দুর্ঘটনা ঘটে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এমন দাবি উঠে এসেছে।...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে মেয়েটির তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘সম্মান রক্ষার নামে...

Related Articles

বিশ্বের প্রথম জেন-জি প্রভাবিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে: রয়টার্স

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের...

স্বামীকে ফাঁদে ফেলে খুন, নববধূ গ্রেপ্তার

ভারতের রাজস্থানে বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে এক...

কারাগারে রাজপাল যাদব

বলিউডের পর্দায় যার উপস্থিতি মানেই হাসির রোল, সেই জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব...

দুর্নীতি মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

পাকিস্তানের একটি বিশেষ আদালত তোশাখানা-২ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং...