Home জাতীয় অপরাধ আলোচিত সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
অপরাধআইন-বিচারজাতীয়

আলোচিত সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

Share
Share

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) প্রকাশ্যে হত্যার অন্যতম আসামি নান্নুকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গ্রেপ্তার করেছে । নারায়ণগঞ্জ বন্দর থেকে সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর অধিনায়ক মো. কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, র‌্যাব-১১ নান্নুকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ নিয়ে গ্রেপ্তার করা হলো মোট আটজনকে।

এর আগে গত ৯ জুলাই হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে ঘটে এ নৃশংস হত্যাকাণ্ড । সোহাগকে হত্যার আগে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে বিবস্ত্র করা হয় তাকে।

যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহাগ। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান পড়ে চতুর্থ শ্রেণিতে।

রাজধানীর কোতোয়ালি থানায় সোহাগকে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। মামলাটি করেন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২)। মামলায় উল্লেখ করা হয়েছে ১৯ জনের নাম । অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...