Home আঞ্চলিক আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ী নিহত
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল ব্যবসায়ী নিহত

Share
Share

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ব্রেক ফেল করে সড়ক দুর্ঘটনায় এক সাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌর পশুহাট এলাকার টাইগার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৪৫)। তিনি আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় বাইসাইকেল ব্যবসায়ী। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে আব্দুর রাজ্জাক তার বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি রাজ্জাককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সরকার বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নরকে স্বাগতম’: ইরানি সংবাদমাধ্যমে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চড়িয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (২৮ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত ইংরেজি দৈনিক ‘তেহরান...

ইরানে হামলার প্রতিবাদ-আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিং’ বিক্ষোভ চলছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি, ইরানে সাম্প্রতিক সামরিক অভিযান এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। ‘নো কিংস’ (কোনো রাজা নেই)...

Related Articles

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...

সরিষাবাড়ীর ঝিনাই সেতুটির দীর্ঘ ছয় বছরেও সংস্কার হয়নি, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

দীর্ঘ ছয় বছরেও জোড়া লাগেনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীর উপর নির্মিত...

​আগুনে পুড়ল সুনামগঞ্জের হক মার্কেট: ক্ষয়ক্ষতি কোটি টাকা

​সুনামগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্ট সংলগ্ন ঐতিহ্যবাহী হক মার্কেটে এক ভয়াবহ...

চার বছরে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড, বললেন সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম...