Home আন্তর্জাতিক আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ
আন্তর্জাতিক

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ

Share
Share

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই নির্বাচনী প্রচারের সময় বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েছেন। বুয়েনস এইরেসে বুধবার স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণা চালানোর সময় তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় প্রেসিডেন্টকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয় তাঁর নিরাপত্তারক্ষীরা।

ঘটনার সময় মিলেই একটি ট্রাকে করে প্রচারণা চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর বোন ও প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কারিনা মিলেই। হঠাৎ ভিড়ের মধ্য থেকে একদল লোক বিভিন্ন বস্তু ছুড়তে শুরু করে। এর মধ্যে একটি পাথর ট্রাকের সামনে গিয়ে পড়ে, তবে বেশ কয়েকটি বস্তু তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক দ্রুত স্থান ত্যাগ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং অনেকে ‘মিলেই, গদি ছাড়’ বলে চিৎকার করতে থাকেন।

ঘটনাস্থল বুয়েনস এইরেস প্রদেশের লোমাস দে জামোরা অঞ্চল, যা বিরোধীদের ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যানুয়েল আদোরনি জানিয়েছেন, বিরোধী দলের সদস্যরাই এই হামলায় জড়িত ছিল। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

হামলার পর প্রেসিডেন্ট মিলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বোনের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে হাস্যোজ্জ্বল দেখা যায়। যদিও জরিপ বলছে, জুনের তুলনায় আগস্টে আর্জেন্টাইনদের মধ্যে তাঁর নেতিবাচক ভাবমূর্তি বেড়েছে।

আগামী ৭ সেপ্টেম্বর বুয়েনস এইরেস প্রদেশে স্থানীয় নির্বাচন এবং অক্টোবর মাসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। দুই নির্বাচনী লড়াই মিলেইয়ের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ এসব নির্বাচনের মাধ্যমে তিনি সরকারের কার্যক্রমে ক্ষমতা বাড়ানোর সুযোগ পেতে পারেন এবং ব্যয়সংকোচন নীতির বিরোধিতায় শক্ত অবস্থান নিতে পারবেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কারওয়ান বাজারের আবদুল জলিলের দোকানে ১০০ গ্রাম মাংসও বিক্রি হয়

জাহাঙ্গীর শাহ | কারওয়ান বাজার কিচেন মার্কেটের পাশের রাস্তা ধরে কাঠপট্টির দিকে এগোতেই কামারপট্টি গেলে এক ভ্যানগাড়ি চোখে পড়বে। কারওয়ান বাজারে মালামাল পরিবহনের...

প্যারাসুটে ইরানে নামবে ২ হাজার মার্কিন সেনা

ইরানের বিরুদ্ধে স্থল আক্রমণের সম্ভাবনা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে বহু মার্কিন প্যারাট্রুপার যুদ্ধে অংশ নিতে পারে বলে ধারণা...

Related Articles

হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এখন তেহরানের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে জলপথের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সামরিক...

ইসরায়েলে দফায় দফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। শনিবার মধ্যরাত থেকে রোববার দুপুর...

পারমাণবিক অস্ত্র ত্যাগ না করলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

ইরানে স্থল অভিযানে মার্কিন বাহিনীর জন্য ‘মরণফাঁদ’ শঙ্কা

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের কৌশলগত দ্বীপগুলো দখলের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সম্ভাব্য স্থল অভিযান...