Home আন্তর্জাতিক আরসিবির বিজয় উৎসবে দুর্ঘটনা : পদপিষ্ট হয়ে নিহত হয়েছে ১১ জন, আহত ৩৩
আন্তর্জাতিকক্রিকেটখেলাধুলাদুর্ঘটনা

আরসিবির বিজয় উৎসবে দুর্ঘটনা : পদপিষ্ট হয়ে নিহত হয়েছে ১১ জন, আহত ৩৩

Share
Share

আইপিএলের ইতিহাসে প্রথমবার ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। দলের এই সাফল্য উদ্‌যাপন করতে হাজার হাজার সমর্থক বুধবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে জড়ো হয়। তবে আনন্দের সেই দিনই অনেকের জীবনে কাল রূপে ধরা দেয় । ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে নিহত হন ১১ জন, আহত হন অন্তত ৩৩ জন।

বুধবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ভিড় সামলাতে না পেরে সৃষ্টি হয় হুড়োহুড়ি। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, একাধিক গেট বন্ধ থাকায় তৈরি হয় বিপজ্জনক পরিস্থিতির। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের , বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ সময় ধরে নীরব থাকার পর অবশেষে রাতের দিকে আরসিবি কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করে। তারা লেখে, ‘এই মর্মান্তিক ঘটনার কথা জানতে পেরে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের কাছে সকল সমর্থকের নিরাপত্তা অগ্রাধিকারপ্রাপ্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আন্তরিক সমবেদনা জানাই ।’

দলের প্রাক্তন অধিনায়ক ও অন্যতম জনপ্রিয় মুখ বিরাট কোহলি নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘ভাষা খুঁজে পাচ্ছি না। হৃদয় বিদারক ঘটনা।’

ঘটনার পর যৌথভাবে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এবং আরসিবি । কেএসসিএর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এটি কোনো পরিবারের ক্ষতি পূরণ করতে পারবে না। তবুও এই দুঃসময়ে আমরা তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...