Home জাতীয় আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দুই বাংলাদেশি
জাতীয়

আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন দুই বাংলাদেশি

Share
Share

ফ্রান্সের নিশেতে আগামীকাল রোববার শুরু হচ্ছে আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ, যেখানে বিশ্বের অন্যতম কঠিন ট্রায়াথলন প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের দুই ক্রীড়াবিদ মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত ও মো. আরিফুর রহমান। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বয়ে গঠিত এ প্রতিযোগিতায় ৮৬ দেশের দুই হাজারের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন। স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হওয়া এই আসরে প্রতিযোগীদের ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় শেষ করতে হবে।

মোহাম্মদ শামছুজ্জামান আরাফাতের জন্য এটি তৃতীয় আয়রনম্যান বিশ্বচ্যাম্পিয়নশিপ। এর আগে তিনি তিনবার অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০ দশমিক ৩ বিশ্বচ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন। প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, ইনজুরি কাটিয়ে উঠেছেন এবং এবার পাহাড়ি পথে সাইক্লিং হবে বড় চ্যালেঞ্জ। আরাফাত এবার প্রথমবারের মতো ৩৫–৩৯ বছর বয়স গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে মো. আরিফুর রহমান দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নশিপে নামছেন। তিনি জানান, এই প্রতিযোগিতা শেষে ২০ সেপ্টেম্বর ইতালিতে আয়রনম্যান ইভেন্টেও অংশ নেবেন। ব্যাংক কর্মকর্তা আরিফুর এখন পর্যন্ত সাতটি আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করেছেন। কক্সবাজারে ১০০ কিলোমিটার আল্ট্রা ম্যারাথনে জাতীয় রেকর্ডও গড়েছেন তিনি।

পেশায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক আরাফাত ও জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুর—দুজনই বাংলাদেশে ট্রায়াথলন সংস্কৃতির অগ্রযাত্রায় পথিকৃৎ হিসেবে বিবেচিত হচ্ছেন। তাঁদের অংশগ্রহণকে ঘিরে দেশের ক্রীড়াঙ্গনে বাড়ছে প্রত্যাশা, বিশ্ব মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে ও পা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। অভিযুক্তদের আটক...

মধ্যপ্রাচ্য ভেঙে পুনর্গঠনের লক্ষ্যে ইসরায়েলের বিশাল বাজেট পাস

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেই এক ঐতিহাসিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে ইসরায়েল। দেশটির পার্লামেন্ট ‘নেসেট’ সোমবার গভীর রাতে ইতিহাসের বৃহত্তম রাষ্ট্রীয় বাজেট অনুমোদন...

Related Articles

কার কথায় ইলিয়াস আলী গুম হয়েছিলেন , জানালেন সাবেক ডিজিএফআই প্রধান

এক দশকেরও বেশি সময় ধরে রহস্যে ঘেরা বিএনপি নেতা এম ইলিয়াস আলী...

জামালপুরে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে...

গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়নে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে উপেন্দ্র নম (৪৫)...

‎সুন্দরবনে মধু আহরণ শুরু : শেষ সময়ে ব্যস্ত মৌয়ালরা

‎রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু। এরই মধ্যে বনে ফুটেছে...