Home আন্তর্জাতিক আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি
আন্তর্জাতিক

আব্রাহাম লিংকনের রক্তমাখা দস্তানা নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় বিক্রি

Share
Share

যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা একটি চামড়ার দস্তানা সম্প্রতি নিলামে ১৫ লাখ ২০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি ৬০ লাখ টাকা) বিক্রি হয়েছে। ঐতিহাসিক এই দস্তানা নিলামে তোলে যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান ফ্রিম্যানস-হিন্ডম্যান।

১৮৬৫ সালের ১৪ এপ্রিল রাতে ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে ‘আওয়ার আমেরিকান কাজিন’ নাটক উপভোগ করতে গিয়েছিলেন লিংকন। সেই রাতে আততায়ী জন উইলকেস বুথ তাঁর মাথায় গুলি চালিয়ে হত্যা করে। হত্যার সময় লিংকনের পকেটে ছিল চামড়ার দস্তানাটি, যা রক্তমাখা অবস্থায় উদ্ধার করা হয়।

ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ওই দস্তানা ছাড়াও নিলামে তোলা হয় লিংকনের ব্যক্তিগত সংগ্রহের আরও ১৪৪টি জিনিস। এর মধ্যে ১৩৬টি বিক্রি হয়। দস্তানার পর সবচেয়ে উচ্চমূল্যে বিক্রি হয়েছে তাঁর ব্যবহৃত একটি রুমাল, যার মূল্য উঠেছে ৮ লাখ ২৬ হাজার ডলার। এই রুমালটিও হত্যাকাণ্ডের দিন লিংকনের পকেটেই ছিল।

নিলামে আরও বিক্রি হয়েছে জন উইলকেস বুথ ও আরও দুজন সন্দেহভাজনের সন্ধানে প্রকাশিত একটি বিরল পোস্টার, যার দাম উঠেছে ৭ লাখ ৬২ হাজার ডলার—যেখানে ন্যূনতম মূল্য ধরা হয়েছিল মাত্র ১ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া লিংকনের নিজের হাতে লেখা একটি পুরোনো নোটবুক বিক্রি হয়েছে ৫ লাখ ২১ হাজার ডলারে। ১৮২৪ সালের এই নোটবুকটি তাঁর হাতে লেখা প্রাচীনতম নিদর্শন বলে ধারণা করা হয়।

এক দিনের এই নিলামে মোট আয় হয়েছে ৭৯ লাখ ডলার, যা ব্যবহৃত হবে লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশনের পুরোনো প্রায় দুই দশকের একটি দেনা পরিশোধে।

২০০৫ সালে প্রতিষ্ঠিত লিংকন প্রেসিডেনশিয়াল ফাউন্ডেশন ২০০৭ সালে সংগ্রাহক লুইস ট্যাপারের কাছ থেকে লিংকনের ব্যবহার করা ১ হাজার ৫৪০টি নিদর্শন সংগ্রহ করে। সেখান থেকেই বাছাই করা ১৪৪টি দ্রব্য এবার নিলামে তোলা হয়।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর চার বছর রাষ্ট্রীয় নেতৃত্ব দেন এবং ১৮৬৫ সালে আততায়ীর গুলিতে নিহত হন। তাঁর স্মৃতির সঙ্গে যুক্ত এসব নিদর্শন এখনো ইতিহাসপ্রেমীদের কাছে অত্যন্ত মূল্যবান বলে বিবেচিত।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...