Home জাতীয় অপরাধ আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেফতার
অপরাধআইন-বিচার

আবু সাঈদ হত্যা মামলার আসামি গ্রেফতার

Share
Share

জামালপুরের ইসলামপুর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে ইমরানকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ইমরান চৌধুরী আকাশ শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের সভাপতি ও স্থানীয় আওয়ামী পরিবারের সন্তান।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, যা নিয়ে স্থানীয় বাসিন্দারা ন্যায়বিচারের দাবিতে আন্দোলন করে আসছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...