Home আন্তর্জাতিক আফগানিস্তানে কয়লাখনি ধসে প্রাণহানি ঘটেছে ৬ জনের
আন্তর্জাতিকদুর্ঘটনা

আফগানিস্তানে কয়লাখনি ধসে প্রাণহানি ঘটেছে ৬ জনের

Share
Share

উত্তর আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে একটি কয়লাখনিতে টানেল ধসে মৃত্যু হয়েছে অন্তত ছয় শ্রমিকের । দারা-ই-সুফ জেলার অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র শাবাশাক কয়লাখনিতে মঙ্গলবার (২২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৬০০ মিটার গভীরে গিয়ে ছয়জনের মরদেহ উদ্ধার করেন তারা । নিহতদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। উদ্ধারকাজে পেশাদার সহায়তা না থাকায় অনেকেই উদ্বিগ্ন।

একজন উদ্ধারকারী বলেন, ‘ আমরা চারজনকে মৃত অবস্থায় পেয়েছি, আর দুজনকে টেনে বের করার পর মারা যায়।’ উদ্ধার কর্মকর্তারা জানান, প্রায় ২৪ ঘণ্টা পর মরদেহগুলো উদ্ধার করা হয়। এখনও খনির ভিতরে আটকে আছেন অন্তত ১১ থেকে ১২ জন।

স্থানীয় প্রশাসক সুলতান আলী সুলতানি বলেন, ‘ উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। ধারণা করছি আরও ১১ বা ১২ জন খনির ভেতরেই রয়ে গেছেন।’ আফগানিস্তানের খনিজ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের একটি প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে স্থানীয়দের অভিযোগ, খনির ভিতরে না গিয়ে শুধু বাইরে থেকেই পর্যবেক্ষণ করছে তারা। দলের যথেষ্ট অভিজ্ঞতা নেই অনেকে ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...