Home আঞ্চলিক আত্মীয়র বাড়িতে মা, খালি ঘরে পাওয়া গেল মেয়ের মৃতদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

আত্মীয়র বাড়িতে মা, খালি ঘরে পাওয়া গেল মেয়ের মৃতদেহ

Share
Share

বরিশালের মুলাদী উপজেলায় ফাহিমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কাজীরচর ইউনিয়নের ডিক্রীরচর গ্রামের সিকদারবাড়ি থেকে বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফাহিমা বেগম ডিক্রীরচর গ্রামের মৃত বাবুল সিকদারের মেয়ে এবং বরিশাল সদর উপজেলার কামারপাড়া গ্রামের সৌদি প্রবাসী ইমরান হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে ফাহিমা বেগম বাইরে বের না হওয়ায় বিষয়টি স্বজনদের জানান প্রতিবেশীরা। পরে ফাহিমার বোন বাড়িতে গিয়ে তার বোনের ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন। ফাহিমার বাবার ঘর থেকে সকাল ৯টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।

ফাহিমার বোন সানজিদা জানান, প্রায় পাঁচ বছর আগে ইমরানের সঙ্গে বিয়ে হয়েছিল ফাহিমার। সাড়ে ৩ বছরের একটি ছেলে রয়েছে তাদের । প্রায় ছয় মাস ধরে মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত ছিলেন ফাহিমা।

স্বামী প্রবাসে থাকায় বেশির ভাগ সময় বাবার বাড়িতে থাকতেন তিনি। গত রমজানের ঈদে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ফাহিমা। তাদের মা মাহমুদা বেগম বুধবার (১১ জুন) ঈদের দাওয়াতে বাবুগঞ্জের কেদারপুরে ভাইদের বাড়িতে বেড়াতে যান। ওই রাতের কোনো এক সময় ফাহিমা ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাদের ধারণা।

মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে এ ঘটনায়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...