Home আন্তর্জাতিক আজ বিশ্ব বাঘ দিবস
আন্তর্জাতিকজাতীয়দিবস

আজ বিশ্ব বাঘ দিবস

Share
Share

আজ ২৯ জুলাই, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক বাঘ দিবস বা বিশ্ব বাঘ দিবস। দিনটির মূল প্রতিপাদ্য— ‘মানুষ-বাঘের সুরেলা সহাবস্থান’। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের ২৯ জুলাই পালন করা হয় বিশ্ব বাঘ দিবস।

জানা গেছে, ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত বাঘ অভিবর্তনে এ দিবসটির সূচনা হয়। বন অধিদফতরের আয়োজনে এ বছরও এই দিবসটি পালিত হবে।

পরিসংখ্যান অনুযায়ী, গত দুই দশকে আরো কঠিন হয়ে উঠেছে সুন্দরবনে বাঘের টিকে থাকার সংগ্রাম । তবে আশার কথা হলো, ২০২৪ সালের বাঘশুমারিতে দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি, যা ২০১৮ সালের ১১৪টি থেকে ১১টি বেশি। তারও আগে, ২০১৫ সালের শুমারিতে এই সংখ্যা ছিল ১০৬টি। এবারকার জরিপে বিশেষ করে ২১টি বাঘশাবকের ছবি ধরা পড়েছে ক্যামেরা ট্র্যাপে, যেখানে ২০১৪ ও ২০১৮ সালের শুমারিতে পাওয়া গিয়েছিল মাত্র ৫টি বাঘশাবকের চিত্র।

বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা, প্রাকৃতিক আবাস রক্ষা, এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হলো বিশ্ব বাঘ দিবসের মূল উদ্দেশ্য । এক সময় পুরো পৃথিবীতে লাখ লাখ বাঘ থাকলেও এখন তা নেমে এসেছে কয়েক হাজারে।

আজ বিশ্ব বাঘ দিবস-২০২৫ উপলক্ষে রাজধানীর বন ভবনের হৈমন্তি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এছাড়া উপস্থিত থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

তিন বোনের আত্মহত্যা, নেপথ্যে কী?

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন কিশোরী বোনের মৃত্যুকে ঘিরে শোক ও প্রশ্ন—দুটিই...