Home শিক্ষা উচ্চ মাধ্যমিক আজ পরীক্ষায় অংশ নিয়েছেন সেই আনিসা
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

আজ পরীক্ষায় অংশ নিয়েছেন সেই আনিসা

Share
Share

মায়ের অসুস্থতার জন্য প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে না পারা আনিসা আরিফা আজ এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অংশ নিয়েছেন।

রোববার (২৯ জুন) কিছুটা আগেভাগেই কেন্দ্রে প্রবেশ করেছেন তিনি। এদিন সকাল ৯টা ১০ মিনিটের দিকে সরকারি বাঙলা কলেজ কেন্দ্রে প্রবেশ করেন আনিসা।

আনিসা রাজধানীর ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী । এইচএসসি পরীক্ষার প্রথম দিনে হঠাৎ মায়ের অসুস্থতায় সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি তিনি। কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে অনেক কাকুতি-মিনতি করলেও ভেতরে প্রবেশ করতে পারেননি।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। তার পরীক্ষা নেওয়ার দাবি তোলা হয়। এরপরই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে জানানো হয়, আনিসার পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়টি বিবেচনাধীন। আপাতত বাংলা দ্বিতীয় পত্র থেকে শুরু হচ্ছে তার এইচএসসি মিশন ।

এদিকে এইচএসসি ও সমমানের তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। এর মধ্যে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ১০০।

বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে আলিমের আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে । আলিম পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১টায়। আর কারিগরির ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা ২টায় শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...