Home আন্তর্জাতিক আজ পবিত্র হজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে  মুখর  আরাফাত ময়দান।
আন্তর্জাতিকইসলামজাতীয়দিবসধর্ম ও জীবন

আজ পবিত্র হজ, ‘লাব্বাইক’ ধ্বনিতে  মুখর  আরাফাত ময়দান।

Share
Share

আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে থাকার দিন আজ। সারা বিশ্ব থেকে সমবেত মুসলিমরা সেলাইবিহীন শুভ্র কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আজ সেখানে থাকবেন। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।

’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার’- আজ এ ধ্বনিতে মুখর থাকবে আরাফাতের ময়দান।

গত মঙ্গলবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । মঙ্গলবারের রাত থেকে শুরু করে বুধবার দুপুরের মধ্যে ধাপে ধাপে হজযাত্রীরা মিনায় পৌঁছান। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তারা , জিকির-আজকার এবং তালবিয়া পাঠের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন।

আজ বৃহস্পতিবার (৫ জুন) হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা। এটি হজের অন্যতম প্রধান স্তম্ভ। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সায়ি, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা ।

৭ জিলহজ সৌদি সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যার পর হজের নিয়ত করে হজযাত্রীরা মক্কার মসজিদুল হারাম বা নিজ নিজ আবাসন থেকে মিনার উদ্দেশে রওনা হন । সুন্নত অনুযায়ী ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো উত্তম। সেখানে রাতযাপন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও সুন্নত হিসেবে পালন করা হয়। হাজিদের সুবিধার্থে আলাদা তাবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা ইবাদত-বন্দেগিতে নিয়োজিত থাকেন।

হজযাত্রীরা আজ ফজরের নামাজ শেষে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানে যাবেন। সেখানে তারা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন । তালবিয়ার ধ্বনিতে গোটা ময়দান মুখর হয়ে উঠবে। এখানে দাঁড়িয়ে হজযাত্রীরা খুতবা শোনা, নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন । ইসলামের বিধান অনুযায়ী, হজের অপরিহার্য অংশ আরাফাতের ময়দানে অবস্থান ।

বাংলাদেশ থেকে চলতি বছর হজে গেছেন ৮৭ হাজার ১৫৭ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে তারা ২৯ এপ্রিল থেকে ৩১ মের মধ্যে সৌদি আরবে পৌঁছান। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে , চলবে ১০ জুলাই পর্যন্ত

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...