Home অর্থনীতি আজ থেকে ১১টি ব্যাংকে মিলবে নতুন টাকা।
অর্থনীতিজাতীয়

আজ থেকে ১১টি ব্যাংকে মিলবে নতুন টাকা।

Share
Share

ঈদুল আজহা উপলক্ষ্যে আজ থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায়, গ্রাহকরা নতুন টাকা বিনিময় করতে পারবেন । আওয়ামী সরকারের পতনের পর প্রথমবারের মতো বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার টাকা। দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা তুলে ধরা হয়েছে নোটগুলোতে, যা সাধারণ মানুষের বেশ পছন্দ হয়েছে।

জানা গেছে, প্রথম দফায় বাংলাদেশ ব্যাংক ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট প্রকাশ করেছে। রোববার (১ জুন) প্রকাশ করা হয়েছে ২, ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোট।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ঈদের আগমুহূর্তে সর্বোচ্চ ২০০ কোটি টাকা মূল্যমানের নতুন নোট ছাপানো সম্ভব হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিসের বাইরের ১১টি ব্যাংকে টাকা দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) রাজধানীর বিভিন্ন ব্যাংকের শাখা থেকে সাধারণ মানুষ এই নতুন নোট সংগ্রহ করতে পারবেন।

যেসব ব্যাংকগুলোতে নতুন টাকা বিনিময় করা যাবে – সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

তবে কোন ব্যাংক কোন শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করবে, তা নিজেরাই ঠিক করবে। প্রতিটি ঈদ উৎসবের আগে বাংলাদেশ ব্যাংক বাজারে নতুন নোট ছাড়ে। যাতে মানুষ স্বচ্ছ, আকর্ষণীয় ও ঝকঝকে টাকা দিয়ে উপহার লেনদেন করতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সম্প্রতিক ঘোষণা অনুযায়ী, নোটগুলোর নকশায় থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি। এই নতুন নোটগুলোতে দেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক প্রতীকগুলোকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সব নোটে নতুন গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষর রয়েছে। এইসব নতুন নোট ডিজাইন করা ও ছাপানো সময় সাপেক্ষ বিষয় হওয়ায় এবার সীমিত পরিসরে নোট বাজারে আসছে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’- শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের (১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা) নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। প্রথম ধাপে বাজরে মিলবে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট। এসব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।

এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে, নিয়মিত নোটের পাশাপাশি ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে; যা টাকার বিনিময়ে মিরপুরে অবস্থিত ‘বাংলাদেশ ব্যাংকের টাকা’ জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে নির্ধারিত মূল্যে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...

প্রার্থীর মৃত্যুর পর শেরপুর-৩ আসনের ভোট স্থগিত

নির্বাচন কমিশন (ইসি ) শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সংসদ নির্বাচন স্থগিত করেছে )।...