Home আন্তর্জাতিক আজ থেকে শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট
আন্তর্জাতিকইসলামজাতীয়ধর্ম ও জীবন

আজ থেকে শুরু হয়েছে হাজিদের ফিরতি ফ্লাইট

Share
Share

সৌদি আরবের মক্কায় চলছে পবিত্র হজের শেষ মুহূর্তের প্রস্তুতি । এবার সৌদি আরব থেকে হাজিদের দেশে ফেরার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত। জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করেছেন ৮৭ হাজার ১৫৭ জন । এর মধ্য মৃত্যুবরণ করেন ১৯ হজযাত্রী।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি হজ মৌসুমে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং আইন ভঙ্গ করায় গ্রেফতার করা হয়েছে ৪৬২ জনকে। এদিকে, তীব্র গরমের মধ্যে সৌদি আরব এবং বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিরা হজ করেছেন। গত বছরের মতো চলতি বছরও দেশটির তাপমাত্রা ছিল হাপিয়ে উঠার মতো।

শুক্রবার এক বিবৃতিতে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সৌদি সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবৃতিতে সরকারি স্বাস্থ্য সেবা দপ্তর, ডাক্তার, নার্স এবং সম্পর্কিত অন্যান্য সরকারি সংস্থাকে এ অর্জনের কৃতিত্ব দেওয়া হয়েছে। ছায়াযুক্ত এলাকার আয়তন বৃদ্ধি, হজযাত্রীদের গরমজনিত কষ্ট লাঘবে কুলিং সিস্টেমসহ পর্যাপ্ত পরিমাণে অবকাঠামোগত সুবিধা এবং সর্বোপরি সচেতনতার কারণে, গ্রীষ্মকালীন তীব্র গরম সত্ত্বেও হাজিদের মধ্যে অস্বস্তির পরিমাণ ছিল কম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...