Home জাতীয় আজ চলবে না মেট্রোরেল
জাতীয়

আজ চলবে না মেট্রোরেল

Share
Share

আজ শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেল ঈদের দিন বন্ধ থাকলেও আগামীকাল রোববার (৮ জুন) থেকে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। সেদিন সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট পরপর ট্রেন চলবে। সরকারি ছুটির দিনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে।

ডিএমটিসিএল জানিয়েছে, আগেই যাত্রীদের এই পরিবর্তিত সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে, যাতে তারা ঠিকভাবে যাতায়াত পরিকল্পনা করতে পারেন।

সংশ্লিষ্টদের মতে, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছাড়লেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে চালু করা হচ্ছে মেট্রোরেল।

উল্লেখ্য, গত ৫ জুন থেকে ঈদুল আজহা উপলক্ষে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি, যা কার্যকর হয়েছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানেও। এর আগে ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি থাকলেও কোরবানির ঈদে ছুটি বেড়ে ১০ দিনে দাঁড়িয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

এপস্টেইন নথিতে কি শেখ হাসিনার নাম রয়েছে?

সম্প্রতি সামাজিক ও অনলাইন মিডিয়ায় একটি দাবি প্রচারিত হচ্ছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেফ্রি এপস্টিনের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কোনো গোপন বিষয়ে একমত হয়েছেন।...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...

রমজানে অফিসের নতুন সময়সূচি

আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য...

নোয়াখালী কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ৪২ বন্দি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী জেলা কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে...