Home আন্তর্জাতিক আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলা করবে ভারত – আতাউল্লাহ তারার ।
আন্তর্জাতিক

আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে হামলা করবে ভারত – আতাউল্লাহ তারার ।

Share
Share

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে।

বুধবার (৩০ এপ্রিল) ভোরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে জবাব দেওয়ার বিষয়ে, সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই বৈঠকের পরই গভীর রাতে পাক মন্ত্রীর সম্মেলন। গত কয়েকদিন ধরেই নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের সামরিক সক্রিয়তা চোখে পড়ার মতো।

বিশেষজ্ঞ মহলের মতে, পহেলগাম হামলার জবাব দেওয়ায় জন্য ভারতীয় সেনাকে প্রধানমন্ত্রীর এরকম পূর্ণ স্বাধীনতা দেয়ায় শঙ্কায় আছে পাকিস্তান। তাদের কাছে এই ছাড়পত্র এখন যুদ্ধ শুরুর দামামা।

মঙ্গলবার সন্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোককল্যাণ মার্গের বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর প্রধান (সিডিএস) জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান

উপেন্দ্র দ্বিবেদী, নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ‘সন্ত্রাস দমনে যা করার দরকার করুন…।’ এই মর্মে ছাড়পত্রের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদের দমনে কড়া হওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এই ঘোষণার পরই পাকিস্তানে শুরু হয়েছে চাঞ্চল্য।

পাকিস্তানের তরফ থেকে সাফাই গেয়ে তথ্যমন্ত্রী আট্টাতুল্লা তারার বলেন, ‘পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার, এই অভিশাপের যন্ত্রণা আমরা সত্যিই বুঝি। আমরা সর্বদা বিশ্বের যে কোনও স্থানে, যে কোনও রূপে এর নিন্দা করেছি।

ভারতের তরফ থেকে যে কোনও আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। এই অঞ্চলে যে কোনও গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কানাডার সারে শহরে বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় নাগরিক আটক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনায় তিন ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে প্রকাশিত তথ্য...

‘রহস্যময়’ মিষ্টি খেয়ে তিনজনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় একটি রহস্যময় মিষ্টির বাক্সকে ঘিরে টানা তিন দিনে তিনজনের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাগুলো খাদ্যে বিষক্রিয়া...

Related Articles

ভারতে ৩ বোনের আত্মহত্যা , বেরিয়ে এলো নতুন রহস্য

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে নয়তলা ভবন থেকে লাফিয়ে তিন কিশোরী বোনের মৃত্যুর...

তিনতলা ভবন ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের রাজস্থান রাজ্যের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় একটি তিনতলা ভবন ধসে পড়ার...

মিয়ানমার থেকে গুলি, চিরনিদ্রায় শায়িত শিশু হুজাইফা

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু...

বিশ্বখ্যাত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম গ্রহণ করেছেন

বিশ্বসংগীত অঙ্গনের আলোচিত ব্রিটিশ র‍্যাপার সেন্ট্রাল সি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ‘স্প্রিন্টার’...