Home জাতীয় আওয়ামী লীগ হলো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ : আন্দালিব পার্থ
জাতীয়রাজনীতি

আওয়ামী লীগ হলো একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ : আন্দালিব পার্থ

Share
Share

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্তব্য করে বলেছেন, আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল না। আওয়ামীলীগ ইজ এ ক্রিমিনাল এন্টারপ্রাইজ। বিএনপি আর আমরা হলাম রাজনৈতিক দল।

মঙ্গলবার (৩ জুন) গণ অধিকার পরিষদের (জিওপি) আয়োজনে ‘গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ’ শীর্ষক আলোচনা সভায় আন্দালিব রহমান এ কথা বলেন।

তিনি বলেন, আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল। হয়তো ইলেক্টোরাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি। কিন্তু রাজনীতিতে হয়তো আমরা রেলিভেন্ট।

পার্থ আরও বলেন, আজকে বিএনপি এখানে দাঁড়ানোর সময় কথা বলেছে আমাদের সাথে। কিন্তু কষ্ট লাগে এনসিপি আপনাদের জন্য। কারণ আপনারা আপনাদের দম্ভ, অহংকারের জন্য এর মধ্যে ইনক্লুডেড অন্তর্ভুক্তি হতে পারেন নাই।

আন্দালিব আরও বলেন, মনে রাখবেন সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। আপনার মন খারাপ। আপনি পদত্যাগ করতে চান। সেই জিনিস এনসিপির নেতা লাহিদের কাছ থেকে আমাদের জানতে হবে। এটা আমাদের জন্য লজ্জাকর ব্যাপার।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

বিএনপি’র ‘বিদ্রোহী’ প্রার্থীকে নিয়ে চরম বিপাকে জমিয়ত প্রার্থী, সুবিধাজনক অবস্থানে ১১ দলের প্রার্থী মুফতি আবুল হাসান

  সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি নিজ দলের ধানের শীষের কোন প্রার্থী না...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...

নওগাঁয় হাসপাতালের গেটে মিললো রাজস্ব কর্মকর্তার মরদেহ

নওগাঁর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক...

নোয়াখালীতে শিশুকে যৌ’ন নিপী’ড়নের চেষ্টার অভিযোগ, শিক্ষক আ’টক

নোয়াখালীর সদর উপজেলায় একটি মাদরাসায় অধ্যয়নরত পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন...