Home আন্তর্জাতিক অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ স্কুল হামলার ঘটনা , নিহত অন্তত ৯
আন্তর্জাতিকদুর্ঘটনা

অস্ট্রিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ স্কুল হামলার ঘটনা , নিহত অন্তত ৯

Share
Share

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজের একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) সকালে, ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে জানা গেছে, হামলার পর স্কুল ভবন থেকে উদ্ধার করা হয়েছে ৯টি মরদেহ। এর মধ্যে সাতজন শিক্ষার্থী, একজন প্রাপ্তবয়স্ক এবং সন্দেহভাজন বন্দুকধারী রয়েছেন।

পুলিশ জানিয়েছেন, হামলাকারী নিজেই স্কুলের একজন শিক্ষার্থী ছিলেন। প্রায় এক ঘণ্টা ধরে সে তাণ্ডব চালিয়েছে স্কুলের ভেতরে । পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর বন্দুকধারী আত্মহত্যা করেছে।

স্থানীয় মেয়র এলকে কাহর সংবাদমাধ্যম এপিএকে জানান, এখন আর কোনো নিরাপত্তা হুমকি নেই এলাকাটিতে। তিনি এই ঘটনাকে “ভয়াবহ ট্র্যাজেডি” হিসেবে আখ্যা দিয়েছেন। রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম ওআরএফ এবং স্থানীয় সংবাদপত্র ক্রোনেন জেইতাং জানিয়েছে, সকাল ১০টার দিকে হামলার শুরু হয়। বন্দুকধারী দু’জন শ্রেণিকক্ষে ঢুকে গুলি চালায়।

অস্ট্রিয়ায় স্কুলে এমন হামলার ঘটনা খুবই বিরল। সংবাদমাধ্যমগুলো বলছে, দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...