Home জাতীয় আইন-বিচার অনলাইন জুয়া নিষিদ্ধ করেছে সরকার।
আইন-বিচারজাতীয়

অনলাইন জুয়া নিষিদ্ধ করেছে সরকার।

Share
Share

অনলাইনে সকল ধরনের জুয়া নিষিদ্ধ করে উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা আইনের অনুমোদন দেয়া হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এ সপ্তাহে আইনটি চূড়ান্ত হবে।

মঙ্গলবার (৬ মে) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব বলেন আইন উপদেষ্টা। তিনি জানান, আগের সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারা বাতিল করা হয়েছে। এর ফলে আগের সরকারের মনগড়া ৯০ শতাংশ রাজনৈতিক মামলা বাতিল হবে।

আইন উপদেষ্টা বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধসহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে। যা আগের আইনে ছিল না।

তিনি জানান, বিগত সরকারের আমলে জাতির পিতা এবং জাতীয় পতাকা অবমাননা নিয়ে যেসব মামলা হতো সেগুলোসহ ৯টি ধারা বাতিল হয়েছে। বাতিল হওয়া ৯টি ধারায় ৯৫ শতাংশ মামলা হতো, যা এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

আইন উপদেষ্টা আরও বলেন, তিনটা আইনের অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এর ফলে সিভিল মামলা দ্রুত নিষ্পত্তি হবে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

শেরপুরে সাম্প্রতিক সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আজ রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুর সফরে...

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

Related Articles

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আশুলিয়ায়  সাতজনকে হত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী...

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...