Home জাতীয় অপরাধ অজ্ঞানপার্টির খপ্পরে দুই গরু ব্যবসায়ী খোয়ালেন ২৫ লাখ টাকা
অপরাধআইন-বিচারজাতীয়দুর্ঘটনা

অজ্ঞানপার্টির খপ্পরে দুই গরু ব্যবসায়ী খোয়ালেন ২৫ লাখ টাকা

Share
Share

রাজধানীর নাবিস্কো এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুই ব্যবসায়ী খোয়ালেন গরু বিক্রির ২৫ লাখ টাকা । ভুক্তভোগী ব্যবসায়ীরা হলেন- মো. হাসান ও আনোয়ার হোসেন।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (৫ জুন) দিনগত রাত সাড়ে ১২টার দিকে । পরে রাত ২টার দিকে অচেতন অবস্থায় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এছাড়া আনোয়ারকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নূর ইসলাম নামের আরেক ব্যবসায়ী জানান, আমরা জামালপুরের বকশীগঞ্জ থানার চরগাওয়াইয়া গ্রাম থেকে ২৮টি গরু নিয়ে ঢাকার তিব্বত গরুর হাটে আসি । এর মধ্যে কিছু গরু বিক্রি করি, ওই দুজনের কাছে ছিল ২৫ লাখ টাকা। রাত সাড়ে ১২টার দিকে তারা খাবার খেতে হাট থেকে বের হন। বেশ কিছু সময় পর তারা না ফিরলে আমরা তাদের খুঁজতে বের হই। পরে রাস্তার পাশে দুজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তেজগাঁওয়ে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে হাসান নামের এক ব্যক্তির ২৫ লাখ টাকা খোয়ার অভিযোগ পেয়েছি। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করেছি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“১২ তারিখ জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা হবে ”

রংপুরে আয়োজিত এক নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় পার্টির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক ভাষায় সমালোচনা করেছেন। তিনি...

অ্যাপস্টেইন নথি, তারা মা’নুষে’র মাং’স খা’চ্ছিল- রিকো জিমেনেজ

২০০৯ সালের ঘটনা মেক্সিকোর মন্টেরিতে এক তরুণী মডেল, গ্যাব্রিয়েলা রিকো জিমেনেজ, হোটেলের সামনে কাঁপতে কাঁপতে এক ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেছিলেন,...

Related Articles

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

ভারতে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ১০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত...

“আরও অনেকের প্রাণ বাঁচাতেই খুন” — অভিযুক্ত যুবকের দাবি

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক হাতুড়ে চিকিৎসককে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক জীবন রুইদাস নিজের...

গফরগাঁওয়ে যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন,...